৭ জানুয়ারি ২০১১ - ২০:৩০

হযরত ইমাম হুসাইন (আ.) এর চল্লিশার অনুষ্ঠানে যোগ দিতে আগামী দিনগুলোতে ১৫ হাজার বাহরাইনী যায়ের ইরাকের পবিত্র কারবালা নগরী অভিমূখে রওনা হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইরাকে অবস্থিত বাহরাইনের রাষ্ট্রদূত ‘সালাহ আল মালেকী’ এ তথ্য প্রকাশ করে বলেছেন: বাগদাদে অবস্থিত বাহরাইন দূতাবাস ও নাজাফে অবস্থিত বাহরাইন কালচারাল হাউস আগামী দুই সপ্তাহের মধ্যে ইরাকে আগত উক্ত যায়েরদের (যেয়ারতকারী) নাগরীকেদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

এ প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, বাহরাইনের একটি যেয়ারত বিষয়ক কেন্দ্রের প্রধান ‘আমিন আল মাদহুব’ এ সম্পর্কে জানিয়েছেন: বাইরাইনের যায়েররা বাগদাদ ও নাজাফ বিমানবন্দর দিয়ে ইরাকে প্রবেশ করবে। এছাড়া কুয়েত ও সিরিয়া রুট দিয়েও তাদের কেউ কেউ ইরাকে প্রবেশ করবেন।

উল্লেখ্য যে, গত বছর হযরত ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা অনুষ্ঠানে যোগ দিতে ২৪ হাজার বাহরাইনী ইরাক সফর করেছিলেন। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এ সংখ্যার যায়েরদের মধ্যে হতে ১৩ হাজার যায়ের ছিলেন সৌদি আরবের শিয়া নাগরিক। যারা বাহরাইন হয়ে ইরাকে প্রবেশ করেছিলেন।#