আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: তিউনিশিয়ার সাম্প্রতিক ঘটনা ও এদেশের স্বৈরাচারী সরকারের পতন এবং এদেশের আজীবন প্রেসিডেন্ট বিন আলী’র পলায়নের পর এদেশের শিয়াদের সাথে সম্পৃক্ত ‘আহলে বাইত (আ.) সাংস্কৃতিক সংস্থা’ একটি গুরু্ত্বপূর্ণ বিবৃতি প্রদান করেছে।
উক্ত বিবৃতির গুরুত্বপূর্ণ অংশগুলো নিম্নরূপ:
বিসমিল্লাহির রহমানির রহিম
তিউনিশিয়ার জাগ্রত জাতীর উপর সালাম হোক; তিউনিশিয়ার গণ অভ্যূত্থানের শহীদ গণের উপর সালাম; ১৪৩২ হিজরীর মহররম-সফর মাসে শহীদদের উপর সালাম বার্ষিত হোক; এ ভূখণ্ডের আত্মমর্যাদাশীল যুবকদের উপর সালাম হোক, যারা দেশের সম্মান রক্ষার্থে সচেষ্ট।
আমাদের দেশ প্রায় চার সপ্তাহ যাবত বেদনাদায়ক ও বড় এক ঘটনার মুখোমুখি হয়েছে। যে ঘটনা আমাদের অনেক স্বদেশীরই প্রাণ কেঁড়ে নিয়েছে। এ অবস্থায় আমরা সাম্প্রতিক সংঘর্ষসমূহে শহীদ ও আহতদের পরিবারের প্রতি উষ্ঞ সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহর দরবারে তাদের জন্য ধৈর্য্য ও শান্তি কামনা করছি।
উক্ত বিবৃতিতে অপর যে সকল বিষয় উল্লিখিত হয়েছে তার কিয়দাংশ নিম্নরূপ:
১. তিউনিশিয়ার জনগণের এ অধিকার রয়েছে যে, তারা নিজেদের ন্যায্য অধিকারকে শান্তিপূর্ণ এবং আইনীভাবে –যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সংবিধানে উল্লিখিত হয়েছে- দাবী জানাতে পারে।
২. আমরা উড়ো ফায়ার, গণহত্যা এবং নারীদের সম্ভ্রমহানীর মত জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়ে এ সকল জঘন্য অপরাধকর্মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
৩. সিটি কর্পোরেশন, শিক্ষা কেন্দ্রসমূহ, সরকারী কার্যালয়সমূহ, স্বাস্থ্যকেন্দ্রসমূহসহ অন্যান্য সরকারী কার্যালয়ের সম্পদের প্রতি হস্তক্ষেপের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং এগুলোর সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. জাতীয় ও গণ পরিষদ গঠনের মাধ্যমে অস্থায়ীভাবে জনগণের মধ্যে হতে সক্রিয় ব্যক্তিদেরকে নির্বাচন করতে হবে, যাতে তারা অস্থায়ীভাবে জনগণ এবং সরকারের মাঝে যোগাযোগের মাধ্যম হিসেবে দায়িত্ব পালন করতে পারে। তারা অবশ্যই পূর্বেকার সরকারের অর্থনৈতিক, অফিস-আদালত সংক্রান্ত দূর্নীতিসহ গণ খাতে ব্যয়কৃত বাজেটের বিষয়ে তদন্ত করবে।
৫. ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, যার মূলে থাকবে একজন জাতীয় ও স্বতন্ত্র ব্যক্তিত্ব।
৬. বর্তমান সংসদকে ভেঙ্গে দিয়ে নতুনভাবে আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে নতুন সংসদ গঠন করতে হবে। যাতে করে জনগণ যোগ্য ব্যক্তিকে তাদের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করতে পারে।
৭. সকল শহীদ ও আহতদের পরিবারকে সান্ত্বনা প্রদান করতে হবে এবং সকল বন্দীদেরকে মুক্ত করে দিতে হবে।
৮. তিউনিশিয়ার অভ্যন্তরিন বিষয়ে সকল প্রকার বৈদেশিক হস্তক্ষেপের নিন্দা জানিয়ে তিউনিশিয়ার সংগ্রামী ও জাতীয় দলসমূহের উপর উপর আস্থা রেখে সকলকে এক কাতারে শামিল হতে হবে।
والعصر. إن الإنسان لفی خسر. إلا الذین آمنوا و عملوا الصالحات و تواصوا بالحق و تواصوا بالصبر.
“কসম যুগের, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সত্কর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকিদ করে সবরের”। (সূরা আল আসর)
আহলে বাইত (আ.) সাংস্কৃতিক সংস্থা, তিউনিশিয়া।#