আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: বাগদাদে ৫টি গাড়ী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮ ব্যক্তি নিহত এবং অপর ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জন ইরানি যায়েরও রয়েছে।
ইরাকে অবস্থানরত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন যে, কাজেমাইনের আজকের বিস্ফোরণে কোন ইরানি যায়ের (যেয়ারতকারী) নিহত হয়নি।
ইরানি রাষ্ট্রদূত জনাব হাসান দানাঈ ফার ইরাকের বিভিন্ন অঞ্চলে আজ সকালের বিস্ফোরণ সম্পর্কে জানিয়েছেন যে, আজ সকালে কাজেমাইনের বিস্ফোরণে দুঃখজনকভাবে ৮ জন ইরানি যায়ের আহত হয়েছে।
তিনি আরো জানিয়েছেন: আহত ঐ ৮ জনের মধ্যে ৬ জন ইরানি যায়ের, ১ জন ইরাকি ড্রাইভার ও একজন রক্ষী রয়েছে। আহতদের কারো অবস্থাই আশংকাজনক নয়।
ইরাকে অবস্থানরত ইরানের হজ্ব ও যেয়ারত বিষয়ক প্রতিনিধি বলেছেন: এ বিস্ফোরণের ঘটনা আজ রবিবার (২৩শে জানুয়ারী) স্থানীয় সময় ভোর ৫টায় ঘটেছে। কাজেমাইন শহরের প্রবেশ পথের কাছে একটি গ্যারেজে ইরানি যায়েরদেরকে বহনকারী বাসের সাথে বোমাধারী একটি প্রাইভেট কারের ধাক্কা লাগলে ঐ বিস্ফোরণ ঘটে। যার ফলে ৮ ব্যক্তি আহত হয় এবং এ ঘটনায় কারো প্রাণহানী ঘটেনি।
এদিকে আজ বাগদাদের বিভিন্ন অঞ্চলের বোমা বিস্ফোরণে ১২ জন নিহত এবং অপর ৩২ জন আহত হয়েছে।
আসন্ন ইমাম হুসাইন (আ.) এর চল্লিশার কাছাকাছি সময়ে ইরাকে বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী হামলা ও আত্মঘাতী হামলা লক্ষ্যণীয় হারে বৃদ্ধী পেয়েছে। যার ফলে ১১৬ জনের প্রাণহানী ছাড়াও শত শত ব্যক্তি আহত হয়েছে।
ইরাকি কর্মকর্তারা, স্বৈরাচারী সাদ্দাম সরকারের নিষিদ্ধ বাথ পার্টি, তাকফিরী (অন্যদেরকে কাফের ফতওয়া দানকারী) ও আল কায়েদা সন্ত্রাসী বাহিনী’র সাথে সম্পৃক্ত দলসমূহ এ সকল হামলার সাথে জড়িত বলে বিশ্বাস করেন।
উল্লেখ্য, কিছু কিছু প্রচার মাধ্যমে কাজেমাইনে গাড়ী বোমা বিস্ফোরণে ইরানি যায়েরদের নিহত হওয়ার খবর প্রচার করলেও, প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে কোন ইরানি যায়ের ঐ বিস্ফোরণে নিহত হয়নি।#