২৩ জানুয়ারি ২০১১ - ২০:৩০

নিষিদ্ধ তাকফিরী (অন্যদেরকে কাফের আখ্যায়িতকারী) দলগুলো, ইমাম হুসাইন (আ.) এর যায়েরদের বিরুদ্ধে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সন্ত্রাসীরা আজ সকালে কারবালা শহরে দু’টি গাড়ী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে হতাহতের সংখ্যা ২৫ জন বলে জানা গেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সাইয়্যেদুশ শোহাদা হযরত ইমাম হুসাইন (আ.) এর লক্ষ লক্ষ ভক্ত পায়ে হেটে কারবালা শহরে অবস্থিত তার মাজারের দিকে অগ্রসর হচ্ছে। অন্ধ হৃদয়ের অধিকারী সন্ত্রাসীরা আজ সকালে কারবালা শহরে দু’টি গাড়ী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ২৫ জন যায়ের (ইমাম হুসাইন (আ.) এর যেয়ারতকারী) হতাহত হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এ বিস্ফোরণ দু’টি আজ সকালে একই সময় পায়ে হেটে আসা যায়েরদের কাফেলার রাস্তায় কারাবালা শহরের পূর্বে অবস্থিত ‘আল ইবরাহিমিয়াহ’ অঞ্চলে ঘটানো হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঐ হামলায় ৭ জন যায়ের শহীদ এবং কমপক্ষে ১৮ জন যায়ের আহত হয়েছে।#