রেডিও তেহরানের বরাত দিয়ে বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মিশর থেকে ইহুদিবাদী ইসরাইলে গ্যাস সরবরাহের পাইপলাইনে বিস্ফোরণ ঘটার পর দখলদার ইসরাইলে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে মিশরের সেনাবাহিনী। গতকাল মিশরের সেনাবাহিনী বলেছে, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এ পাইপ লাইনের মূল টেপ বা মুখ বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল এক বিস্ফোরণে উড়ে যায় এ পাইপ লাইনের অংশ বিশেষ। এ পাইপ লাইন দিয়ে ইসরাইলের মোট চাহিদার শতকরা ৪০ ভাগ গ্যাস সরবরাহ করা হত। এ ছাড়াও জর্দানে রপ্তানী করা হত প্রতি বছর ২৫০ কোটি ঘন মিটার গ্যাস। অবশ্য মিশরের মুবারক সরকার আন্তর্জাতিক বাজার দর ও ঘরোয়া বাজারের চেয়ে শতকরা ত্রিশ ভাগ কম মূল্যে ইসরাইলে গ্যাস রপ্তানী করত। ফলে প্রতি বছর দারিদ্র ও বেকারত্বে জর্জরিত মিশরের আর্থিক ক্ষতি হত অন্ততঃ ৩০০ কোটি ডলার।#
৫ ফেব্রুয়ারি ২০১১ - ২০:৩০
News ID: 224699
মিশর থেকে ইহুদিবাদী ইসরাইলে গ্যাস সরবরাহের পাইপলাইনে বিস্ফোরণ ঘটার পর দখলদার ইসরাইলে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে মিশরের সেনাবাহিনী।