আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা রিপোর্ট: গতরাতে জায়নবাদী ইসরাইলের জঙ্গি বিমান (F-16) গাজা উপত্যাকার বিভিন্ন অঞ্চলে দু’দফায় হামলা চালিয়েছে। এ সকল হামলায় ৮ ব্যক্তি আহত হয়।
প্রথম হামলাটি একটি কর্মশালাকে লক্ষ্য করে চালানো হলে ফিলিস্তিনের নির্বাচিত সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের একটি ফার্মেসীতে আগুন লেগে যায়।
জায়নবাদী ইসরাইলের জঙ্গি বিমানগুলো উত্তর গাজায় অবস্থিত ‘আয যাইতুন’ অঞ্চলের উপর বোমা নিক্ষেপ করেছে। এছাড়া গাজার দক্ষিন অঞ্চলে অবস্থিত ‘খান ইউনুসে’ জিহাদে ইসলামি প্রতিরোধ আন্দোলনের একটি প্রশিক্ষণ কেন্দ্রেও হামলা চালিয়েছে।
ফিলিস্তিনের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, উক্ত হামলাসমূহে ৮ জন ফিলিস্তিনী আহত হয়েছে যাদের মধ্যে ২ জন নারীও রয়েছে।#