১২ ফেব্রুয়ারি ২০১১ - ২০:৩০

গতকাল শুক্রবার মরক্কোর একটি জাক জমকপূর্ণ হোটেল সন্দেহজনক চলাফেরা পরিলক্ষিত হয়েছে। যার ভিত্তিতে সৌদি আরবের বাদশাহ মৃত্যু বরণ করেছেন বলে বিশ্বাস করেন কোন সাংবাদিক। আর এ খবর সত্য হলে সৌদি আরব তিউনিশিয়া ও মিসরের পর তৃতীয় দেশ হিসেবে সরকার বিরোধী গণ বিক্ষোভের মুখোমুখি হতে যাচ্ছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সৌদি আরবের বাদশাহ ‘মালেক আব্দুল্লাহ বিন আব্দুল আযিযে’র মৃত্যুর খবরকে নাকচ করা হয়েছে। এ সংবাদের সত্য ও মিথ্যা হওয়ার বিষয়টি বর্তমানে প্রচার মাধ্যমসমূহে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

গতকাল শুক্রবার (১১ই ফেব্রুয়ারী) কিছু কিছু সংবাদ সূত্র প্রকাশ করেছে যে, সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আযিয মিসরের পরিস্থিতির ব্যাপারে টেলিফোনে আলাপের পর হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

এ সংবাদের ভিত্তিতে মোবারকের পদত্যাগ ও ক্ষমতায় অবশিষ্ট থাকার বিষয়ে ওবামা ও বাদশাহ আব্দুলার মাঝে বাক-বিতণ্ডতা হয়। এর ফলে তার হৃদ ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং চিকিত্সকরা শত প্রচেষ্টা সত্ত্বেও তাকে ফিরিয়ে আনতে পারেনি। তিনি ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

কিন্তু আরব বিশ্বে সৃষ্ট গণ বিক্ষোভের ফলে এ গুরুত্বপূর্ণ খবরটির সত্যতার ব্যাপারে এখনো কেউ মুখ খোলেনি।

ফ্রান্স ২৪ এ সম্পর্কে লিখেছে যে, মধ্যপ্রাচ্যে সৃষ্টি সমস্যার কারণে বাদশাহ আব্দুল্লাহ’র মৃত্যুর খবরকে মিথ্যা ঘোষণা দিয়ে বলা হয়েছে: বাদশাহ আব্দুল্লাহ জীবিত আছেন।

সৌদি আরবের এক শিয়া আলেম তাবনাক বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন: বিগত দুই দিনে তার (বাদশাহ আব্দুল্লাহ) মৃত্যুর খবর সৌদি আরবের মন্ত্রণালয় ও বিভিন্ন কার্যালয়ের কর্মচারীদের মধ্যে আলোচনার মূল বিষয়ে পরিণত হয়। এর সাথে ব্যক্তিগত ওয়েব পেজগুলোতে দ্রুততার সাথে এ সংবাদ প্রসারিত হয়। কিন্তু এ পর্যন্ত অফিশিয়াল কোন সূত্র অথবা সৌদি আরবের কোন অফিশিয়াল প্রচার মাধ্যম এ খবরটিকে সত্যায়িত করেনি।

এদিকে গত শুক্রবার মরক্কোর দারুল বাইদা শহরের জাক জমকপূর্ণ হোটেলে সন্দেহ জন চলাফেরা পরিলক্ষিত হয়েছে। সাংবাদিকদের মতে এ বিষয়টি সৌদি বাদশাহ’র মৃত্যুর খবর সত্য হওয়ার সম্ভাবনাকে তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, সৌদি বাদশাহ দীর্ঘ একমাস যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন থাকার পর গত সপ্তাহে বিশ্রামের উদ্দেশ্যে মরক্কো সফরে যান। তার মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পর হতে এ পর্যন্ত তার সাথে সম্পৃক্ত কোন ভিডিও প্রচারিত হয়নি।

ধারণা করা হচ্ছে যে, যদি সৌদি বাদশাহ’র মৃত্যুর খবর সঠিক হয়ে থাকে তবে তিউনিশিয়া ও মিসরের পর সৌদি আরব তৃতীয় দেশ হিসেবে গণ বিক্ষোভের মুখোমুখি হতে যাচ্ছে। কেননা আব্দুল্লাহ’র স্থলাভিষিক্ত ‘সুলতান বিন আব্দুল আযিয’ও প্রচন্ড অসুস্থ। আর অন্যান্য রাজপুত্রদের মাঝে বিবাদ এতটাই প্রকট যে, তারা এ অবস্থায় জনগণের বিক্ষোভ নিয়ন্ত্রণে সক্ষম হবে না।#