১ মার্চ ২০১১ - ২০:৩০

সৌদি আরবের শীর্ষ স্থানীয় শিয়া আলেম ও আবু দ্বাব্বা’ শহরের শিয়াদের পৃষ্ঠপোষক ‘শেইখ আলী আল ফারয়ী’ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম ‘শেই আলী বিন হামিদ আল ফারয়ী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি বহুদিন যাবত রোগগ্রস্থ ছিলেন। অবশেষে সৌদি আরবের পশ্চিম অঞ্চলের ‘ওয়াদি আল ফার’ অঞ্চলে ৮৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেইখ ফারয়ী ছিলেন ‘ওয়াদি আল ফার’ শহরের আবু দ্বাব্বা’ অঞ্চলের শিয়াদের এবং হেজাজের অন্যান্য অঞ্চলের শিয়াদের জন্য একজন পৃষ্ঠপোষকের ন্যায়।

মরহুমের জানাযার অনুষ্ঠান অত্র অঞ্চলে ব্যাপক জনগণের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া তাঁর স্মরণে বিশেষ অনুষ্ঠান জেদ্দা ও মদিনায় বসবাসরত ‘ওয়াদি আল ফার’ বাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

শেইখ সালেহ আল উবাইদী, শেইখ মুহাম্মাদ আব্দুল গানী আতিয়াহ, শেইখ মানসুর আল বাগুলী, শেইখ মুহাম্মাদ হুসাইন আল আলাসী, শেইখ সিন্দুল আমরী, শেইখ কাযেম আল আমরী, শেইখ মুহাম্মাদ আব্দুল মোত্তালিব আল হামযাভী প্রমূখ ব্যক্তিত্ব উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া পবিত্র মক্কা নগরীর শেইখ বাদর আলে তালেব এবং শেইখ আব্দুল জালিল আল আইসানও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আয়াতুল্লাহ সাইয়্যেদ জাফার কারিমী ইসলামি বিপ্লবের মহান নেতা আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী’র প্রতিনিধি হিসেবে এ মহান আলেমের ইন্তেকালে তাঁর পরিবার ও তাঁর ভক্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।#