আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আল কায়েদা সন্ত্রাসী দলের সাথে সম্পৃক্ত আধা সামরিক বাহিনী ‘তওহীদুল জিহাদে’র নেতা হাশেম সেইদানী ফিলিস্তিনের ইসলামি আন্দোলন হামাস কর্তৃক গ্রেপ্তার হয়েছে।
সেইদানীকে গত দেড় বছর যাবত পিছু নেয়া হচ্ছিল। অবশেষে হামাস তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সেইদানী গাজার ‘আল মাজী’ শরণার্থী শিবির হতে গ্রেপ্তার হয়েছে।
উল্লেখ্য, ‘তওহিদুল জিহাদ’ দলটি ২০০৪ সালে মিসরের একটি হোটেলে এবং সিনা অঞ্চলের একটি পর্যটন কেন্দ্রে হামলার সাথে জড়িত। এ ছাড়া এ দলটি ১৯ ব্যক্তির হত্যার সাথে জড়িত।#