১৮ মার্চ ২০১১ - ২০:৩০

লিবিয়া সংকট অবসানের ব্যাপারে প্যারিসে অনুষ্ঠিত সভা শেষে এদেশের উপর বিমান হামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ ও আফ্রিকান লীগের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বান কি মুন এবং হিলারী ক্লিন্টনের উপস্থিতিতে প্যারিসে অনুষ্ঠিত সভা শেষে লিবিয়ার উপর বিমান হামলা শুরু হয়েছে।

-প্যারিসের স্থানীয় সময় বিকাল ৩:১৫ মিনিটে (বাংলাদেশ সময় ৮:৩০) লিবিয়ার ব্যাপারে আয়োজিত সভা সমাপ্ত হয়।

-ইতিমধ্যে ফ্রান্সের বিমান বাহিনীর বিমানগুলো হামলার স্থানগুলোকে চিহ্নিত করার নিমিত্তে লিবিয়ার আকাশে উড্ডয়ন করছে।

ফ্রান্স সরকারের মুখপাত্র ফ্রাংকো বারুন গতকাল শুক্রবার (১৮ই মার্চ) ঘোষণা করেছিলেন যে, আগামী কয়েক ঘন্টার মধ্যে লিবিয়ার উপর হামলা শুরু করা হবে এবং ফ্রান্সও এ হামলায় অংশগ্রহণ করবে।

-যদিও তিউনিশিয়া ও মিসরের গণ আন্দোলনের ব্যাপারে ফ্রান্স সরকার কর্তৃক গৃহিত নীতি বিশ্বে সমালোচনার ঝড় তুলেছিল। কিন্তু লিবিয়ার ব্যাপারে এহেন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তারা তাদের কৃত কর্মের ক্ষতিপূরণের চেষ্টা চালাচ্ছে।

-ফ্রান্সের পর বৃটেন ও কানাডাও লিবিয়ার উপর হামলা করবে বলে জানা গেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোযি বলেছেন: লিবিয়ার বেসামরিক জনগণের পক্ষে ফ্রান্স, স্বৈরাচারী মুয়াম্মার গাদ্দাফী সরকারের বিরুদ্ধে নিখুঁত হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে।

-গাদ্দাফী সরকারের কয়েকটি ট্যাংক ধ্বংস

ফ্রান্সের বিমান বাহিনী লিবিয়ার বিনগাজী শহরের পাশ্ববর্তী এলাকাসমূহে গাদ্দাফী বাহিনী’র কয়েকটি ট্যাংক ধ্বংস করতে সক্ষম হয়েছে।

-পশ্চিমারা লিবিয়ার জনগণের চিন্তায় নেই

বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ সাইয়্যেদ জাফার আলী আলাভি লিবিয়ার অভ্যন্তরিন ব্যাপারে বৈদেশিকদের হস্তক্ষেপ সম্পর্কে বলেছেন: পশ্চিমারা লিবিয়ার তেলকূপের প্রতি দৃষ্টি দিয়ে পরিকল্পনা এঁটেছে। তারা এদেশের নিরিহ জনগণকে বাঁচানোর জন্য এদেশের উপর হামলা চালাচ্ছে না।

তিনি বলেন: মিসরে শক্তিশালী একটি শাসন ব্যবস্থা থাকা সত্ত্বেও জনগণ সে শাসন ব্যবস্থার বিরোধিতা করেছিল। পশ্চিমা বিশ্ব প্রথম হতে মিসরের স্বৈরাচারী সরকারের সহযোগিতায় কোমর বেঁধে নামলেও পরবর্তীতে তারা জনগণের প্রতিরোধ ও দৃঢ় প্রত্যয় দেখে মোবারকের উপর হতে সমর্থন তুলে নেয়। লিবিয়াতেও তারা একই নীতি অবলম্বন করছে।

-প্রাপ্ত সর্বশেষ রিপোর্টের ভিত্তিতে ফ্রান্সের যুদ্ধ বিমানগুলো গাদ্দাফী বাহিনী’র ঘাটিগুলোকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে।#