২০ মার্চ ২০১১ - ২০:৩০

বাহরাইনের অভ্যন্তরিন বিষয়ে সৌদি আরবের সামরিক হস্তক্ষেপের বিরোধিতায় তুরস্কের ইস্তাম্বুল শহরে হাজার হাজার লোক বিক্ষোভ মিছিল করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: বিক্ষোভকারীরা ইস্তাম্বুলে অবস্থিত সৌদি আরবের প্রধান কাউন্সেলরের কার্যালয়ের সম্মুখে সমবেত হয়ে বাহরাইনের অভ্যন্তরিন বিষয়ে সৌদি আরবের সামরিক হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে।

বিক্ষোভকারীদের পক্ষ হতে প্রকাশিত এক প্রেস ব্রিফিংয়ে বাহরাইনের বিষয়ে সৌদি আরবের সামরিক হস্তক্ষেপকে ফিলিস্তিনী জাতির উপর জায়নবাদী ইসরাইলের অত্যাচারের সাথে তুলনা করা হয়েছে।

এ প্রতিবেদনের ভিত্তিতে বিক্ষোভকারীরা ‘বাহরাইনী ভাইয়ের আমরা আছি তোমাদের সাথে’, ‘আমেরিকা সৌদি আরব, বাহরাইন ত্যাগ কর’, ‘বারাইনের গণ হত্যা, বন্ধ কর’ এবং ‘আলে খলিফা ও আলে সউদ, ধ্বংস হোক’ ইত্যাদি শ্লোগান দিয়ে সৌদি আরবের সৈন্য প্রেরণের নিন্দা জানিয়েছে।

বলাবাহুল্য বৃটেন, আমেরিকা ও জায়নবাদী ইসরাইলের পতাকা এবং বাদশাহ আব্দুল্লাহ’র ছবিতে অগ্নিসংযোগ করার মাধ্যমে উক্ত বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।

এরপূর্বে মানবাধিকারের পক্ষপাতী জনগণ ও সংগঠনসমূহ এদেশের আনকারা শহরে অবস্থিত সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বাহরাইনে সৌদি আরবের সামরিক অভিযান বন্ধের দাবী জানান।#