আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: তালেবান সন্ত্রাসীরা গতকাল (২৫শে মার্চ) শুক্রবার সকালে পূনরায় হামলা চালিয়েছে। তারা পেশোয়ার গামী শিয়াদেরকে বহনকারী মিনিবাসগুলোর উপর হামলা চালিয়েছে। এ হামলায় ৮ জন শিয়া শহীদ এবং অপর ২০ জন অপহৃত হয়েছে বলে জানা গেছে।
পারাচেনারের দক্ষিন-পূর্বে অবস্থিত (৬০ কিলোমিটার দূরত্বে) ‘বেগান’ শহরের কাছাকাছি একটি জায়গা ‘কুরুম এজেন্সি’ এলাকায় শিয়াদের পেশোয়ার গামী মিনিবাসগুলো তালেবান জঙ্গীদের এ হামলার শিকার হয়।
সন্ত্রাসীরা প্রথমে তিনটি মিনিবাসকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে ৮ জন শিয়া শাহাদত বরণ করেন, যাদের মধ্যে ১ জন নারী ও ১টি শিশুও রয়েছে। এছাড়া এ হামলায় অপর ৫ জন আহত হয়। এ সময় পাকিস্তানের সরকারী সৈন্যরা পেশোয়ার গামী ঐ বাসগুলোর যাত্রীদের নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিল।
এ হামলায় দু’টি মিনিবাস পরিপূর্ণভাবে পুড়ে যায়। প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, আহতদের কয়েকজনের অবস্থা আশংকা জনক শহীদদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পর পাকিস্তানের সরকারী কর্মকর্তারা এ সন্ত্রাসী হামলার সময় সরকারী সৈন্যদের অবহেলা এবং সন্ত্রাসীদের হামলায় কোন প্রতিক্রিয়া না দেখানোর বিষয়টিকে উল্লেখ না করে দাবী করেছে যে, হামলাকারীদেরকে গ্রেপ্তার ও অপহৃতদেরকে উদ্ধারের জন্য বৃহৎ অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে।
বলাবাহুল্য, গত সফর (আরবী বর্ষের দ্বিতীয় মাস) মাসে দুই দলের মাঝে সন্ধি চুক্তির পর, তা ভঙ্গ করে কুখ্যাত আফগান সন্ত্রাসী ‘জালালুদ্দীন হাক্কানী’র নেতৃত্বে তালেবান সন্ত্রাসীদের এটা ছিল তৃতীয় হামলা।
উল্লেখ্য, কুখ্যাত সন্ত্রাসী জালালুদ্দীন হাক্কানী ও তার দল পাকিস্তান সরকারের মদতপুষ্ট।#