আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: এ সূত্রটি বেশ কয়েকজন সামরিক সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে যে, ইমাম মুসা সাদর জীবিত আছেন এবং দুই মাস পূর্ব তাকে লিবিয়াতে দেখা গেছে।
সামরিক বাহিনী’র ঐ সদস্যরা জোর তাগিদ দিয়ে বলেছে যে, তিনি জীবিত আছেন।
উল্লেখ্য, লিবিয়ার গণ অভ্যুত্থানের শুরুতে ঘোষণা করা হয়েছিল যে, ইমাম মুসা সাদরের সাদৃশ্য এক ব্যক্তিকে একটি ছোট প্লেনে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
বলাবাহুল্য, ইমাম মুসা সাদর ১৯৭৯ সালে মুয়াম্মার গাদ্দাফী’র আনুষ্ঠানিক আমন্ত্রণে লিবিয়া সফরে যান। কিন্তু তারা লিবিয়াতে পৌঁছার পর এদেশের সামরিক বাহিনী তাকে তার দুই জন সাথীসহ অপহরণ করে নিয়ে যায় এবং ঘোষণা করে যে, তারা ৩ জন লিবিয়াতে প্রবেশই করেনি!#