আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: কিছুক্ষণ পূর্বে আল আলাম চ্যানেল হতে প্রচারিত সংবাদে বলা হয়েছে যে, কায়রো’র আত তাহরির স্কয়ারে বিক্ষোভরত জনতা এবং মিসর সামরিক বাহিনী’র মধ্যকার সংঘর্ষে ২ ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং অপর ১৮ জন আহত হয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত কোন খবর এখনো জানা যায়নি।
উল্লেখ্য, গতকাল শুক্রবার মিসরের লক্ষ লক্ষ লোক কায়রো’র আত তাহরির স্কয়ারে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তারা এ সময় বিভিন্ন শ্লোগান দানের মাধ্যমে স্বৈরাচারী মোবারক সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের শাস্তির দাবী জানায়।
এ প্রতিবেদনের ভিত্তিতে গতকাল আত তাহরির স্কয়ারসহ এর আশপাশের সকল সড়ক জনতায় পূর্ণ ছিল।#