আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইসরাইলী বিমান বাহিনীর জঙ্গি বিমান হতে আজ শনিবার (৯ই এপ্রিল) সকালে গাজা’র রাফাহ শহরের দক্ষিনে একটি গাড়ীকে উদ্দেশ্যে রকেট হামলা চালালে ঐ গাড়ীতে থাকা ৩ ব্যক্তি প্রাণ হারায়।
এদিকে ইসরাইলীরা আরো তিনটি স্থানে হামলা চালিয়েছে। তারা রাফাহ সীমান্তের নিকটবর্তী একটি সুড়ঙ্গপথে, গাজার উত্তরে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে ও গাজা শহরের পূর্বাঞ্চলে একটি গাড়ীতে হামলা চালিয়েছে। কিন্তু এ সকল হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় নি।
গাজা উপত্যকায় ২২ দিনের যু্দ্ধের পর গতকাল (শুক্রবার ৮ই এপ্রিল) ছিল গাজা’র জন্য সবচেয়ে ভয়ংকর দিন। কেননা এ দিন জায়নবাদী ইসরাইলী বিমান ও ট্যাংক হামলায় কমপক্ষে ১০ ব্যক্তি নিহত হয়েছে।
জায়নবাদী সৈন্যরা গত বৃহস্পতিবারও (৭ই এপ্রিল) গাজায় হামলা চালিয়েছে। এতে অন্তত ৫ ব্যক্তি নিহত এবং উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি আহত হয়েছে।
গাজা উপত্যাকায় ২০০৮ সালের ডিসেম্বর হতে ২০০৯ সালের জানুয়ারী মাস অবধি ২২ দিনের যুদ্ধে ১ হাজার ৪ শতাধিক ফিলিস্তিনী নিহত হয়েছিল। যাদের অধিকাংশই ছিল নারী ও শিশু।
উল্লেখ্য, বিগত সপ্তাহগুলোতে ইসরাইলী সামরিক বাহিনী’র বিমান ও স্থল হামলায় উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনী নিহত হয়েছে।#