আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ফ্রান্সে মুসলিম নারীদের বোরখা ও নেকাব পরিধানের উপর নিষেধাজ্ঞা আরোপ শীর্ষক আইন পাশ হওয়ার পর আগামীকাল ১১ই এপ্রিল সোমবার হতে এ আইন চালু হতে যাচ্ছে। এ আইন চালু হওয়ার পর যে সকল নারী নেকাব পরে গণস্থানসমূহে উপস্থিত হবে তাদেরকে ১৫০ ইউরো নগদ অর্থ জরিমানা করা হবে।
এ প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, যারা ঐ নগদ অর্থ দিতে অস্বীকৃতি জানাবে বা অপারগতা প্রকাশ করবে তাদেরকে শাস্তি হিসেবে জনসাধারণের জন্য কোন সেবামূলক কাজ করতে হবে।
এছাড়া যে ব্যক্তি কোন নারীকে নেকাব বা বোরখা পরতে বাধ্য করবে তাকে ৩০ হাজার ইউরো জরিমানা ও একবছর কারাদণ্ড প্রদান করা হবে।
এ আইন পাশের মাধ্যমে ফ্রান্স সরকার সমগ্র ফ্রান্সে, এমনকি এদেশের অফিস-আদালতসমূহে, হাসপাতালসমূহে, স্কুল-কলেজে ও বাস-ট্রেনেও মুসলিম নারীদের হিজাব পরিধানের উপর নিষেধাজ্ঞা আরোপ শীর্ষক আইন বাস্তবায়ন করতে যাচ্ছে। আর যেভাবে পূর্বে ঘোষণা করা হয়েছে যে, গণস্থানসমূহে উপস্থিত হওয়ার জন্য নারীদেরকে অবশ্যই এ ধরণের পোশাক বর্জন করতে হবে। আর এ আইন অমান্যকারী উক্ত নগদ অর্থ জরিমানা প্রদান ছাড়াও তাদেরকে প্রয়োজনীয় সরকারী সেবা হতেও বঞ্চিত করা হবে।
দেশ হিসেবে ফ্রান্স একটি ব্যাপক স্বাধীনতা দানের দেশ হিসেবে খ্যাতি অর্জন করলেও বেলজিয়ামের পর দ্বিতীয় ইউরোপীয় দেশ হিসেবে হিজাব পরিধানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এছাড়া ২০০৪ সালে ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স স্কুলে হিজাব পরিধানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।#