১২ এপ্রিল ২০১১ - ১৯:৩০

মিসরের সশস্ত্র বাহিনী’র সুপ্রিম কাউন্সিল জানিয়েছে যে, মিসর পুলিশ বাহিনী’র সদস্যরা কায়রোর আত তাহরির স্কয়ার হতে ৪২টি হাত বোমা উদ্ধার করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: মিসরের সশস্ত্র বাহিনী’র সুপ্রিম কাউন্সিল এক বিবৃতি প্রদান পূর্বক ঘোষণা করেছে যে, এদেশের পুলিশ কায়রোর আত তাহরির স্কয়ার হতে উল্লেখযোগ্য সংখ্যক হাত বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

মিসর সশস্ত্র বাহিনী’র সুপ্রিম কাউন্সিলের পক্ষ হতে প্রকাশিত উক্ত বিবৃতিতে বলা হয়েছে: কায়রোর আত তাহরির স্কয়ার সংলগ্ন ‘তালআত হারব’ সড়ক হতে বিস্ফোরণের জন্য প্রস্তুত ৪২টি হাত বোমা উদ্ধার করা হয়েছে।

এ বিবৃতিতে আরো বলা হয়েছে যে, এ সকল বোমা বিক্ষোভকারীদের পক্ষ হতে প্রদত্ত সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়। উক্ত বোমাগুলো জনগণের মাঝে ত্রাস সৃষ্টি এবং সরকারী ও গণ সম্পত্তি ধ্বংস করার উদ্দেশ্য আনা হয়েছিল।

উক্ত বিবৃতিতে বলা হয়েছে: স্কয়ারে উপস্থিত বিক্ষোভকারীদের একটি দল পুলিশের দায়িত্ব পালনে বাধা দিতে চাইলে আন্দোলনকারী যুবকরা হস্তক্ষেপ করে পুলিশকে ঐ বোমাগুলো উদ্ধার ও নিস্ক্রিয় করতে সহযোগিতা করে।

বলাবাহুল্য, গত শুক্রবারের বিক্ষোভ মিছিলের পর হতে সন্ত্রাসীদের একটি দল আত তাহরির স্কয়ার ও অন্যান্য অঞ্চলে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এদিকে মিসরের প্রধানমন্ত্রী ‘আসসাম শারাফের’ পদত্যাগের বিষয়ে গুজব রটলেও তিনি এ গুজবকে নাকচ করেছেন।#