আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইয়েমেনের দক্ষিন অঞ্চলের বন্দর নগরী ‘হাদীদাহ’র হাজার হাজার লোক এক গণবিক্ষোভে অংশ নিয়েছে। এ বিক্ষোভ চলাকালে তারা পুলিশ বাহিনী’র বাঁধার সম্মুখীন হয়।
বিক্ষোভকারীরা এ সময় আলী আব্দুল্লাহ সালেহ’র পদত্যাগ দাবী করে। তিনি দীর্ঘ ৩২ বছর পূর্ব হতে এ পর্যন্ত ইয়েমেনের প্রেসিডেন্টের পদে থেকে দেশটিকে শাসন করছেন।
প্রত্যক্ষদর্শীদের একজন জানান: পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠি চার্জ করে এবং তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে বিক্ষোভকারীরা পুলিশের পাল্টা জবাবে তাদের উপর পাথর নিক্ষেপ করে।
বিক্ষোভকারীরা বিগত দিনগুলিতে ইয়েমেনের রাজধানী সানয়া এবং এ দেশের পশ্চিম অঞ্চলীয় শহর তোয়েজ্জ ও যাম্মারের জনগণ ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা বিক্ষোভ প্রদর্শনের মধ্যমে আলী আব্দুল্লাহ সালেহ’র পদত্যাগ দাবী করে।
স্বৈরাচারী শাসকের দমনমূলক আচরণ ও নৃশংসতা উপেক্ষা করে ইয়েমেনের সরকার বিরোধী বিক্ষোভকারীরা গতকালও (সোমবার ১৮ই এপ্রিল) রাস্তায় নেমে আসে এবং স্বৈরাচারী শাসকের ৩২ বছর শাসনকালের ইতি টানার দাবী জানায়।
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ ৩ দশকেরও বেশী সময় ধরে এদেশ শাসন করছে। সরকার বিরোধীরা বলছে যে, তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক সংশোধনের বিষয়ে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন এ পর্যন্ত তার কিছুই বাস্তবায়িত হয় নি।
উল্লেখ্য, ইয়েমেনের মোট জনসংখ্যার শতকরা ৪০ ভাগেরও বেশী লোক দৈনিক ২ ডলারেরও কম অর্থে জীবন যাপন করছে। এদেশের অনেক লোক বর্তমানে খাদ্যের অভাবে ভুগছে।#