২১ এপ্রিল ২০১১ - ১৯:৩০

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে তিনদিন ব্যাপী নাইজেরিয়ার লাগোস শহরের ইমাম খোমেনী (রহ.) মিলনায়তনে এক কোরআন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা আবনার রিপোর্ট এ মেলাতে পবিত্র কোরআনের অনেক দূর্লভ কপি উপস্থাপন করা হয়েছে। ইংরেজী, ফ্রেঞ্চ ও হাউসা ভাষায় অনূদিত পবিত্র কোরআনও এতে উপস্থাপন করার পাশাপাশী এতে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের উপর বিভিন্ন শিল্পকর্ম ও পোস্টার প্রদর্শনকারীদের জন্য রাখা হয়।

তিনি ব্যাপী আয়োজিত এ মেলায় চিকিত্সক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বিভিন্ন ইসলামি সংগঠনের সদস্যবৃন্দ, ধর্মীয় ও কোরআনিক মাদ্রাসার ছাত্রবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেনীর লোক এ মেলা পরিদর্শন করেন।

এ মেলা চলাকালীন সময়ে বিভিন্ন কোরআনিক কর্মসূচীরও আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে, ইসলামি সঙ্গিত পরিবেশন, দলীয় ইসলামি সঙ্গিত পরিবেশন।

উল্লেখ্য, ইরানের বিভিন্ন প্রসিদ্ধ ইসলামি সঙ্গিত পরিবেশনকারী দল এ সব সঙ্গিত ও কাসিদা পরিবেশ করেন, তন্মধ্যে ‘লাইলাতুল কাদর’ দলটির নাম উল্লেখযোগ্য।

সাইয়্যেদ জাওয়াদ তাবাতাবায়ী, আন্তর্জাতিক বিভাগ।#