আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: বিভিন্ন সংবাদ সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, অধিকৃত ফিলিস্তিন সীমান্তের মারুনুর রা’সে জায়নবাদী ইসরাইল বিরোধী মিছিলে চালানো হামলায় ৪ জন লেবাননিজ শহীদ এবং অপর ১৫ জন আহত হয়েছে।
এ হামলার পূর্বে আল জাজিরা টিভি চ্যানেল ঘোষণা করেছিল যে, লেবাননীজ ও ফিলিস্তিনী যুবকরা অধিকৃত ফিলিস্তিন সীমান্তের নিকটবর্তী হলে জায়নবাদী ইসরাইলের ট্যাংক তাদের দিকে অগ্রসর হতে শুরু করে।
জায়নবাদী ইসরাইল জানান দিতে চায় যে, তারা নিজেদের সীমান্তে উপস্থিত রয়েছে –এ কথা উল্লেখ করে এ স্যাটালাইট চ্যানেলটি জানিয়েছিল যে, জায়নবাদীদের দু’টি মিরকাভা ট্যাংক মারুনুর রা’স সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে।
উল্লেখ্য, ফিলিস্তিনী ও লেবাননীয় উদ্বাস্তুদের এ জায়নবাদ বিরোধী মিছিলটি, জায়নবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিন দখলের ৬৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জর্ডান, মিসর, সিরিয়া ও ফিলিস্তিনদের মিছিলের সাথে সাথে শুরু হয়।#