আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে এদেশের পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণের মাত্র তিনদিন অতিবাহিত হতে না হতেই গতকাল (১৬ই মে) আবারও ‘উত্তর ওয়াজিরিস্তানে’ মার্কিন ড্রোন বিমান হতে দু’টি হামলা চালানো হয়েছে।
উত্তর ওয়াজিরিস্তানের মীরানশাহ অঞ্চলে চালানো এ হামলাসমূহে কমপক্ষে ১০ ব্যক্তি নিহত হয়েছে। মাত্র এক ঘন্টার ব্যবধানে এ দু’টি হামলা চালানো হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন যে, প্রথম হামলায় মিরানশাহ অঞ্চলের একটি স্কুলে দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ৬ জন নিহত হয়। অপরদিকে একটি গাড়ীকে লক্ষ্য করে চালানো হামলায় আরো ৪ ব্যক্তি নিহত হয়েছে।
এ হামলা তখন চালানো হল, যখন মার্কিন সিনেটর জন কেরী পাকিস্তান সফর করছেন।
উল্লেখ্য, পাকিস্তানের উর্ধ্বতন কর্মকর্তাদের কর্তৃক এদেশের মন্ত্রীসভা ও সংসদীয় প্রতিনিধিদের যৌথ সিদ্ধান্ত –যা অনতি বিলম্বে মার্কিন ড্রোন হামলা বন্ধের ভিত্তিতে গৃহীত হয়েছে- মার্কিন সিনেটর জন কেরীর নিকট পেশ করা হয়েছে।
এ সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে যে, যদি পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা বন্ধ না করা হয় তবে পাকিস্তান ন্যাটো বাহিনী’র নিকট জ্বালানী পৌঁছানোর সকল রাস্তা বন্ধ করে দেবে।#