১৭ মে ২০১১ - ১৯:৩০

বিভিন্ন সংবাদ সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, বিগত দুই দিনের কোন এক সময় লিবিয়ার তেল মন্ত্রী পদত্যাগ করে তিউনিশিয়ায় পলায়ন করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আল জাজিরা চ্যানেলের সংবাদদাতা হুদা আব্দুল হামিদ জানিয়েছেন: সীমান্তে অবস্থানরত সৈন্যরা এ কথার সত্যায়ন করেছে যে, লিবিয়ার তেল মন্ত্রী ‘শোকরী গানেম’ বিগত দুই দিনের মধ্যে কোন এক সময়ে পরিবারের কোন সদস্যকে সঙ্গে না নিয়ে তিউনিশিয়ার সীমান্ত অতিক্রম করে এদেশের রাজধানী’র উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আল জাজিরা সংবাদদাতা আরো জানিয়েছে, সীমান্তরক্ষী এক সৈন্য জানিয়েছে যে, গানেম ইতিপূর্বে বেশ কয়েকবার তিউনিশিয়া সীমান্ত অতিক্রম করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। প্রত্যেক বারই তিনি নিরাপত্তা বাহিনী’র সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছেন এবং তারা তাকে পূনরায় রাজধানীতে ফিরিয়ে দিয়েছে।

এদিকে লিবিয়ার সরকার বিরোধী বিপ্লবীরা ঘোষণা করেছে যে, লিবিয়ার তেল মন্ত্রী ও জাতীয় তেল কোম্পানী’র প্রধান গানেম লিবিয়া হতে পলায়ন করেছে।

ইতিপূর্বে তার বিরোধীরা আরবীয় বিভিন্ন প্রচার মাধ্যমের বরাত দিয়ে ঘোষণা করেছিলো যে, ‘শোকরী গানেম’ পদত্যাগ করেছেন।

আল জাজিরা আরো জানিয়েছে: যদি গানেমে’র পলায়নের ঘটনা লিবিয়ার অফিশিয়াল সূত্র কর্তৃক সত্যায়িত হয়, তবে তার এ পদত্যাগ ও পলায়ন ‘মুসা কুসা’র পলায়ন পর স্বৈরাচারী গাদ্দাফী’র জন্য দ্বিতীয় বৃহৎ পরাজয় হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, লিবিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ‘মুসা কুসা’ বর্তমানে বৃটেনে অবস্থান করছেন।#