১৯ মে ২০১১ - ১৯:৩০

রাশিয়ান পাসপোর্টধারী ৫ সন্ত্রাসী ১৫০ কিলোগ্রাম বিস্ফোরক দ্রব্যসহ ইরানে সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্যে পাকিস্তান হতে ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু পাকিস্তানের কোয়েটা শহরের নিরাপত্তা বাহিনী’র সাথে সংঘর্ষে তারা নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: পাকিস্তানের নিরাপত্তা বাহিনী’র সদস্যরা এদেশের কোয়েটা শহরের একটি অঞ্চলে ঐ সন্ত্রাসীদেরকে হত্যা করতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে তারা ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

নিহত ঐ ৫ জন সন্ত্রাসী’র কাছ থেকে ১৫০ কিলোগ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। ইরানে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সেগুলো তারা বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

সন্ত্রাসীরা –যাদের মধ্যে ২ জন চেচেনীয় নারীও ছিল- পাকিস্তানের নিরাপত্তা বাহিনী’র একটি চেক পয়েন্টে তাদেরকে চ্যালেঞ্জ করা হলে তারা নিরাপত্তা রক্ষীদেরকে লক্ষ্য করে গুলি চালায়। নিরাপত্তা বাহিনী’র সদস্যদের পাল্টা গুলিতে তারা সকলেই ঘটনাস্থলে নিহত হয়।

উল্লেখ্য, নিহত ঐ ৫ সন্ত্রাসীদের –যাদের মাঝে ২ জন নারী এবং ৩ জন পুরুষ ছিল- সকলের কাছে রাশিয়ান পাসপোর্ট ছিল, যাতে ইরানের ভিসা লাগানো ছিল।#