২ জুন ২০১১ - ১৯:৩০

জাতিসংঘের বিশেষজ্ঞরা ঘোষণা করেছেন যে, লিবিয়ার অভ্যন্তরিন সংঘর্ষ শুরু হওয়ার পর হতে এ পর্যন্ত ১০ হতে ১৫ সহস্রাধিক লোক নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: জাতিসংঘ কর্তৃক লিবিয়াতে প্রেরিত ৩ জনের একটি বিশেষজ্ঞ টিম ৯০ পৃষ্ঠার একটি রিপোর্ট প্রদান করেছে, তাতে বলা হয়েছে: অপরাধ বিষয়ক কার্যালয়ের আইজীবিগণের তত্ত্বাবধানে এদেশের ৩৫০ লোকের সাক্ষাতকার আমরা গ্রহণ করেছি। যার ভিত্তিতে স্বেচ্ছাচারী গাদ্দাফী সরকার এবং তার বিরোধী দলগুলোর অপরাধকর্মের বিভিন্ন চিত্র ফুটে উঠেছে।

জাতিসংঘের বিশেষজ্ঞ টিমের রিপোর্টে উল্লিখিত হয়েছে যে, গাদ্দাফী এবং সরকার বিরোধী দলগুলো উভয়েই যুদ্ধ অপরাধে লিপ্ত হয়েছে।

এ রিপোর্টে বলা হয়েছে যে, জাতিসংঘের পক্ষ হতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হোক যাতে কার্যকরী ও স্বচ্ছ তদন্তের পর এ সকল অপরাধকর্মের সাথে জড়িতদেরকে আদালতে হস্তান্তর করা যায়।

আন্তর্জাতিক আদালতের আইনজীবিরা, মুয়াম্মার গাদ্দাফী এবং তার সরকারের দু’জন উচ্চ পদস্থ কর্মকর্তাকে লিবিয়ায় সৃষ্ট অরাজকতা ও অপরাধকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারী করার প্রচেষ্টা চালাচ্ছে।

জাতিসংঘের ঐ বিশেষজ্ঞ টিমটি শিকাগো’র ‘ডি প্যাল’ বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক শিক্ষক ‘শারিফ বিসইউনি’র নেতৃত্বে কার্যক্রম অব্যাহত রেখেছে।#