আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: মিসরের সামরিক বাহিনী’র হাতে এমন কিছু তথ্য-প্রমাণ পৌঁছেছে, যার মাধ্যমে মিসরকে তিনটি ছোট দেশে বিভক্ত করার ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়ে গেছে।
দৈনিক আশ শুরুক ঘোষণা করেছে যে, মিসরের সশস্ত্র বাহিনী’র বেশ কয়েকজন কর্মকর্তা গত বুধবার (১লা মে) ‘মিসরের বিপ্লবের নেতৃত্ব দানকারী পরিষদ’ নামক জোটের প্রতিনিধিদের সাথে নাসের সামরিক একাডেমি’তে মিলিত হয়েছেন।
উক্ত জোট গঠনকারী সদস্যদের অন্যতম সদস্য মুহাম্মাদ আব্বাস এ সাক্ষাতকে ফলপ্রসু আখ্যায়িত করে বলেছেন: এ কোয়ালিশনের প্রতিনিধিগণ এমন কিছু তথ্য-প্রমাণের ব্যাপারে অবগত হয়েছে, যার ভিত্তিতে প্রমাণিত হয় যে, অভ্যন্তরিন ও বাহ্যিক এক ষড়যন্ত্রের মাধ্যমে মিসরকে বিভক্ত করার নীল নকশা আটা হয়েছিল।
মুহাম্মাদ আব্বাস, দৈনিক আশ শুরুককে জানিয়েছেন: এ সকল ডক্যুমেন্ট মূলতঃ কয়েকটি উদ্দেশ্যকে প্রমাণ করে: প্রথমতঃ দেশকে অরাজকতায় নিমজ্জিত করতে জনগণ ও পুলিশের মাঝে সংঘর্ষ সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির উপর প্রভাব বিস্তার করা; দৃষ্টান্ত স্বরূপ, কিবতি ও মুসলমানদের মাঝে সংঘর্ষ সৃষ্টির মাধ্যমে বিশ্ববাসীর সম্মুখে মিসরের ভাবমূর্তিকে এমনভাবে উপস্থাপন করা যে, মিসরে অভ্যন্তরিন ও সাম্প্রদায়িক যুদ্ধ চলছে। দ্বিতীয়তঃ জনগণ ও সামরিক বাহিনী’র মাঝে সংঘর্ষ সৃষ্টি করা। সশস্ত্র বাহিনীকে শাস্তি দানের জন্য যে, কেন তারা গণ অভ্যূত্থানে জনগণের পাশে অবস্থান নিয়েছে। এ পদক্ষেপ দেশের সামরিক বাহিনীকে দূর্বল করার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছিল।
তিনি আরো বলেন: এ তথ্যের মাধ্যমে যে সকল উদ্দেশ্য স্পষ্ট হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কুউদ্দেশ্যটি হল, দেশকে বিভক্ত করা। মিসরকে তিনটি ছোট দেশে বিভক্ত করার (দক্ষিন অঞ্চলে একটি দেশ, পূর্বে ইসলামি দেশ এবং অবশিষ্ট অংশকে একটি খ্রিষ্টান দেশে বিভক্ত করা) নীল নকশা তৈরী করা হয়েছিল। যাতে ফিলিস্তিনীদেরকে গাজা উপত্যাকা হতে সীনা মরুভূমিতে বিতাড়িত করে মিসর, ফিলিস্তিন ও ইসরাইলের মাঝে ত্রিমূখী যুদ্ধের সৃষ্টি করা এবং এর মাধ্যমে সুদান যেভাবে বিভক্ত হয়েছে সেভাবে মিসরকেও বিভক্ত করা। ফলশ্রুতিতে মিসর হয়ে পড়বে অত্যন্ত দূর্বল একটি রাষ্ট্র এবং ইসরাইল নতুন মধ্যপ্রাচ্যে শক্তিশালী রাষ্ট্র হিসেবে অবশিষ্ট থাকবে।
জনাব মুহাম্মাদ আব্বাস বলেন: তিনি সাম্প্রতিক জায়নবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাতানিয়াহু’র বক্তব্য ও মিসরের সিনা মরুভূমি দখলের ব্যাপারে জায়নবাদীদের অভ্যন্তরিন আহ্বানের কথা উল্লেখ করে বলেন: গণঅভ্যূত্থানের সময় সশস্ত্র বাহিনী জনগণের পাশে ছিল। বর্তমানে সময় এসেছে, জনগণের উচিত মিসরের সশস্ত্র বাহিনী’র পাশে দাঁড়ানোর।#