৯ জুন ২০১১ - ১৯:৩০

ওসলো’র বেশ কয়েকজন শিয়া, সুন্নি, খ্রিষ্টান ও ইহুদী ব্যক্তিত্বদের উপস্থিতিতে নরওয়ের শিয়াদের সর্বপ্রথম মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকীতে  নরওয়ের শিয়াদের প্রথম মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।

এ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থাণীয় ধর্মীয় ব্যক্তিত্ব –যেমন: তওহিদ, আঞ্জুমানে হুসাইনী, ইমাম রেজা (আ.), ইমাম মাহদী (আ.) ইসলামি কেন্দ্রসমূহের কর্মকর্তাগণ- ইহুদী ও খ্রিষ্টান ধর্মযাজকগণসহ নরওয়েতে অবস্থারনত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত এবং আহলে বাইত (আ.) এর ভক্তগণের উপস্থিত ছিলেন।

তওহিদ ইসলামি কেন্দ্রের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ শেমশাদ হুসাইন রাজাভী হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ মসজিদ নির্মাণ সম্পর্কে বলেন: ‘নরওয়ের শিয়াদের এ মসজিদ নির্মাণের স্বপ্ন দীর্ঘদিনের। আমরা এ মসজিদ নির্মাণের ক্ষেত্র প্রস্তুতের লক্ষ্যে বিগত ১০ বছর যাবত যথাসাধ্য চেষ্টা চালিয়েছি।

জনাব রাজাভী’র বক্তব্যের পর প্রতীকী পদক্ষেপ হিসেবে মসজিদের ম্যাকেটে’র মোড়ক উন্মোচন করা হয় এবং মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।#