১২ জুন ২০১১ - ১৯:৩০

সৌদি আরবের সংবাদ সূত্রসমূহ, বিগত মাসগুলোতে আলে সৌদের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে এদেশের জনগণের বিক্ষোভ হতে গ্রেপ্তারকৃত শিয়াদের মুক্তি লাভের সংবাদ প্রকাশ করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সৌদি আরবের ৬ জন শিয়া বন্দী, এদেশের কাতিফ শহরের আলে সৌদের কারাগার হতে মুক্তি লাভ করেছে।

সংবাদ সূত্রসমূহ এদেশের দাম্মাম কারাগারে আটক কাতিফ প্রদেশের আরো চল্লিশ জন বন্দী অতি শীঘ্রই মুক্তি লাভ করবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের গন্যমান্য ব্যক্তিবর্গ ও মানবাধিকার বিষয়ক সংস্থাসমূহ বিগত সপ্তাহগুলোতে সৌদি সরকারের নীতির সমালোচনা করে কোন শর্তসাপেক্ষ ছাড়াই রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবী জানিয়েছিল।

বলাবাহুল্য, বর্তমানে সৌদি আরবের ১৫০ জন শিয়া এদেশের বিভিন্ন কারাগারে আটক রয়েছে, যাদেরকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।#