আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: এসোসিয়েটেড প্রেস ওয়েব সাইটে গতকাল (১২ই জুন) এ সংবাদ উল্লেখ করে বলা হয়েছে যে, তিনি গত শুক্রবার (১০ই জুন) মৃত্যুবরণ করেছেন এবং সৌদি আরবের রাজধানী রিয়াদে তার দাফন কার্য সমাধা হয়েছে।
এ প্রতিবেদন বলা হয়েছে যে, তিনি ছিলেন জেদ্দার প্রখ্যাত ক্লাব ‘আল-আহলী’র সভাপতি এবং বাদশাহ আব্দুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গর্ভনিং বোর্ডের সদস্য।
এটা স্পষ্ট নয় যে, কেন তার মৃত্যুর সংবাদ দেরীতে (গতকাল) প্রকাশ করা হয়েছে। যেহেতু তিনি গত শুক্রবার মৃত্যুবরণ করেছেন, তাই তার মৃত্যুর খবর ঐ দিনই প্রকাশিত হওয়া উচিত ছিল।
এ প্রতিবেদনে আরো বলা হয়েছে: বাদশাহ আব্দুল্লাহও গুরুতর অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন।#