আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সৌদি আরবের নারী অধিকার বিষয়ক কর্মীদের কর্তৃক ‘ড্রাইভিং আমার অধিকার’ শিরোনামে ইন্টারনেটে প্রকাশিত এক ধারা বিবরণীতে নিজেদের ন্যায্য নাগরিক অধিকারের দাবী জানিয়েছে।
সৌদি আরবের নারী বিষয়ক মানবাধিকার কর্মী ‘বাদরিয়া আল-বাশার’, সৌদি আরবে নারীদের সাথে বৈষম্যমূলক আচরণের কথা উল্লেখ করে বলেন: সৌদি সমাজে সবচেয়ে বেশী নারীরা বৈষম্যতার শিকার হয় এবং তাদের অধিকার হরণ করা হয়।
তিনি বলেন: ভবিষ্যতে নারীরা দেশে পরিবর্তন ও সংশোধনের পতাকাবাহী হিসেবে আত্মপ্রকাশ করবে।
বিগত দিনগুলোতে সৌদি আরব পুলিশ ৬ জন নারীকে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ যেখানে নারীদেরকে ড্রাইভিংয়ের অধিকার হতে বঞ্চিত করা হয়।