আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সৌদি আরবের বাদশাহর কন্যা ‘শাহজাদী আদেলাহ’ নেকাব (যা এদেশের নারীদের প্রাচীন পোশাক হিসেবে বিবেচিত) বিহীন নতুন পোশাকে শুধুমাত্র একটি স্কার্ফ মাথায় দিয়ে জনসম্মুখে এসেছেন, যখন তার চুলের কিছু অংশ দেখা যাচ্ছিল। এ ঘটনা এদেশের উগ্র ইসলাম পন্থীদেরকে ক্ষুব্ধ করেছে।
আদেলাহ বলেন: নেকাব পরিধানের বিষয়টি রীতি ও রসমের সাথে সম্পৃক্ত, এর সাথে ধর্মের কোন সম্পৃক্ততা নেই। আপনারা এমন নারীদেরকে দেখতে পাবেন যারা নিজেদের চুল ও মুখমণ্ডল ঢেকে রাখে, তারা এ ক্ষেত্রে স্বাধিন। ব্যক্তিগতভাবে যারা নিজেদের চুলকে ঢেকে রাখে তাদের প্রতি কোন অভিযোগ আমার নেই। আমি বিশ্বাস করি যে, সমস্ত মুখকে ঢাকার চাইতে সমস্ত চুলকে ঢাকা ইসলামের সাথে অধিক সামঞ্জস্যতা রাখে। কিন্তু জানি না তারপরও কেন এ বিষয়ের উপর এত প্রশ্ন ওঠে, আমাদের বেছে নেয়ার অধিকার রয়েছে।
আদেলাহ বলেন: যে সকল স্থানে নিরাপত্তা ব্যবস্থা অতীব প্রয়োজন, সে সকল স্থানে নেকাব পরা বৈধ নয়।
সৌদি আরবের শাহজাদী কিছু কিছু স্থানে নারী পুরুষের একত্রে কাজ করার ক্ষেত্রে বিরোধিতার নিন্দা জানিয়ে বলেন: কেন পরস্পরের প্রতি সম্মান রক্ষা পূর্বক যেভাবে হাসপাতাল ও হজ্বের সময় নারী ও পুরুষ একত্রে কাজ করে সেভাবে অন্যান্য ক্ষেত্রে কাজ করতে পারবে না?
তিনি সৌদি আরবে নারীদের ড্রাইভিং সমস্যার সমাধান হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সৌদি আরবের এ শাহজাদী’র স্বামী; ফায়সাল বিন আব্দুল্লাহ বিন মুহাম্মাদ আলে সউদ, সৌদি আরবের শিক্ষা ও প্রশিক্ষণ মন্ত্রী। তিনি তার স্বামী কর্তৃক উক্ত মন্ত্রণালয়ের পরিচালনার বিরোধিতা করেছেন।
উল্লেখ্য, আদেলাহ বর্তমানে কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি অন্যান্য অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত আছেন।
এছাড়া তিনি সৌদি আরবের জাতীয় যাদুঘরের উপদেষ্টা পরিষদের প্রধান এবং পারিবারিক স্বাস্থ্য সেবার তদারকি কারী দাতব্য প্রতিষ্ঠানের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ক্যান্সার আক্রান্ত শিশুদের সেবা দানের লক্ষ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন।#