১৭ জুন ২০১১ - ১৯:৩০

আমিরুল মু’মিনীন হযরত আলী ইবনে আবি তালিব (আ.) এর পবিত্র জন্ম দিবস উপলক্ষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী খুলনা এর উদ্যোগে প্রতিবারের ন্যায় মাহফিল-এ-মিলাদ, এক আনন্দঘন পরিবেশে ১৪ই রজব মোতাবেক ১৫/০৬/২০১১ইং তারিখে দিবাগত রাত ৭:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-এ-ইমামে যামান (আ. ফা.) এর মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামি শিক্ষা কেন্দ্রের মাননীয় অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামি শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা শহীদুল হক।

এতে হামদে খোদা ও নাতে রাসুল পরিবেশন করেন যথাক্রমে শরীফুল ইসলাম ও খালিশপুর হাওযা-এ-ইলমিয়ার ছাত্র রাসেল আলী।

ইমাম আলী (আ.) এর শা’নে কবিতা পাঠন করেন ইসলামি শিক্ষা কেন্দ্রের ছাত্র মোঃ গোলাম আসকারী। কাসীদা পাঠ করেন সৈয়দ কামরুল ইসলাম, গোলাম মেহেদী বাবু, সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী, সৈয়দ গমখার প্রমূখ।

উল্লেখ্য, এ মাহফিলে বেশ কিছু গণ্যমান্য সুন্নি ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামি শিক্ষা কেন্দ্রের ছাত্র মেহেদী হাসান।#