আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইরাকের নিরাপত্তা বিভাগের বিশ্বস্ত এক সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, গতকাল (২১শে জুন) দিওয়ানিহ প্রদেশের গভর্নর সালেম হুসাইন আলওয়ানের’ বাড়ীর সম্মুখে দু’টি গাড়ী বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
আল-সাওমারিয়াহ নিউজ ঘোষণা করেছে যে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ বিস্ফোরণে ২১ ব্যক্তি নিহত এবং উল্লেখযোগ্য সংখ্যক লোক আহত হয়েছে। নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে, বিস্ফোরণের সাথে সাথে আহতদেরকে হাসপাতালে স্থানান্তরিত করার লক্ষ্যে কয়েকটি এ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনী’র সদস্যরা নিরাপত্তা বেষ্টনী’র সৃষ্টি করে ঘটনাস্থলকে ঘিরে রাখে এবং সেখানে প্রবেশে বাধার সৃষ্টি করে।
উল্লেখ্য, আল-দিওয়ানিয়াহ প্রদেশ ইরাকের রাজধানী বাগদাদ হতে ১৮০ কি.মি. দূরত্বে অবস্থিত। নিরাপত্তার দিক থেকে এ প্রদেশটি অন্যান্য প্রদেশের তুলনায় অধিক নিরাপদ হলেও বিগত ৩ মাসে কয়েকবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এবং অধিকাংশ হামলা মার্কিন সামরিক ঘাঁটির ‘ইকো’কে উদ্দেশ্য করে চালানো হয়েছে। বিগত ২০০৩ সাল হতে এ স্থানটি মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।#