আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ফ্রিডম নৌবহর-২ প্রেরণকারীদের অন্যতম ব্যক্তিত্ব তুরস্কের দৈনিক ‘হারির’কে জানিয়েছে যে, ত্রাণবাহী ফ্রিডম নৌবহর-২, প্রায় ১০টি যাত্রীবাহী ও দু’টি মালবাহী জাহাজ নিয়ে গঠিত।
এ প্রতিবেদনের ভিত্তিতে উক্ত জাহাজগুলো এথেন্স ও ইতালিসহ অন্যান্য কয়েকটি দেশের বন্দর হতে গাজা অভিমূখে রওনা হবে।
এমতাবস্থায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যখন জায়নবাদী ইসরাইলের নৌবাহিনী’র প্রধান ‘আলিয়াজুর মারুম’ এদেশের নৌবাহিনী’র সাথে সম্পৃক্ত একটি দলের প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে ফ্রিডম নৌবহর-২ এর পরিচালনাকারীদেরকে সতর্ক করে দিয়ে বলেছিল যে, জায়নবাদী ইসরাইলের নৌবাহিনী গাজা অবধি উক্ত নৌবহর পৌঁছুতে বাধা দেবে। সে দাবী করেছিল যে, জায়নবাদী সামরিক বাহিনী’র সাথে সংঘর্ষ সৃষ্টি, প্রচার মধ্যমে অরাজকতা সৃষ্টি এবং ইসরাইলের বৈধতাকে কেড়ে নেয়ার উদ্দেশ্যে এ নৌবহর প্রেরণ করা হচ্ছে।
এ নৌবহরে থাকছে প্রায় ১৫টি ত্রাণবাহী জাহাজ। এতে প্রায় ১৫০০ ফিলিস্তিনী সমর্থক ও সন্ধীকর্মী উপস্থিত থাকবে।
উল্লেখ্য, জায়নবাদী ইসরাইল গত বছরের গ্রীস্মকালের শুরুতে ফ্রিডম নৌবহর-১ এর উপর হামলা চালিয়ে তুরস্কের ৯ জন নাগরিককে হত্যা এবং উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে আহত করে। জায়নবাদীদের এহেন নৃশংস হামলা সমগ্র বিশ্বকে ক্ষুব্ধ করেছিল এবং আন্তর্জাতিক সমাজে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছিল।#