আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ‘এ্যালান ঝুপে’ কর্তৃক লিবিয়ার বিপ্লবীদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতার কথা স্বীকার করার পর লিবিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফী তার সমর্থকদেরকে ফ্রান্স কর্তৃক বিপ্লবীদেরকে দেওয়া উক্ত অস্ত্র তাদের হতে ছিনিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন।
এরপর তিনি বলেন, যদি ন্যাটো লিবিয়ায় তার সামরিক অভিযান বন্ধ না করে তবে ইউরোপে যুদ্ধ শুরু করবেন।
লিবিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্টের রেকর্ডকৃত ঐ বক্তব্যে -যা তার হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে প্রচারিত হয়- হুমকি দিয়ে বলেছেন যে, তিনি এদেশের ক্ষমতা হতে সরে দাঁড়াবেন না। এ সময় ভয়ংকর কিছু ঘটার আগে সামরিক অভিযান বন্ধের জন্য ফ্রান্স ও আন্তর্জাতিক বাহিনী’র প্রতি তিনি আহবান জানিয়েছেন।
গাদ্দাফী ফ্রান্সকে এমতাবস্থায় হুমকি দিল যখন ন্যাটোর নেতৃত্বে পশ্চিমা বাহিনী কর্তৃক লিবিয়ার উপর হামলা শুরু হওয়ার দিন হতে ১০০ দিন পার হওয়ার পরও তারা এখনো স্বৈরাচারী গাদ্দাফীকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয় নি।#