তিনি গতপরশু বিকেলে করাচী আদালত হতে বাসায় ফেরার পথে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সন্ত্রাসী তাকে হত্যা করার পর দ্রুততার সাথে স্থান ত্যাগ করে।
জনাব বুখারী করাচী আদালতের প্রথম শ্রেনীর একজন আইনজীবী। গত বছর আশুরার দিন আযাদারীতে ব্যস্ত শিয়াদের উপর হামলার মামলার আসামী বিপক্ষের আইনজীবী হিসেবে তিনি উক্ত কেস লড়ছিলেন।
এছাড়া গতরাতে মুখোশধারী সন্ত্রাসীরা করাচীর শিয়া কবরস্থান (আলী বাগ)-এ প্রবেশ করে শিয়া তিন সহোদরের উপর হামলা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মধ্যে দুইজন শাহাদত বরণ করেছে।
মুখোশধারী সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে তিন সহোদরের একজন ঘটনাস্থলেই শাহাদত বরণ করে। অপর দুইভাইকে হাসপাতালে নেয়ার পর তাদের মধ্যে আরেকজন শাহাদত বরণ করে। আব্বাসের পুত্র ঐ দুই শহীদের নাম হচ্ছে আলী আকবার (১৯) এবং মুহাম্মাদ হুসাইন (১৭)।
মাজলিসে ওয়াহদাতে মুসলিমনের চেয়ারম্যান হুজ্জাতুল ইসলাম রাজা নাসের হুসাইন জাফারী ও এ দলের অন্যতম নেতা আল্লামা আমি শাহিদী উক্ত হামলার নিন্দা জানিয়ে শিয়া আইনজীবী হত্যাকে ‘ন্যায়বিচারের বুকে ছুরিকাঘাত’ বলে আখ্যায়িত করেছেন।#