আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রথম বিভাগে পরিপূর্ণ কুরআন শরিফ (হেফজ) -এতে সকল বয়সের পুরুষেরা অংশগ্রহণ করতে পারবে-, অনুর্ধ্ব ১৫ বছরের কিশোররা ১০ পারা এবং তেলাওয়াত ও তারতীল বিভাগে সকল বয়সের প্রতিদ্বন্দীরা অংশগ্রহণ করতে পারবে।
গতবছরের পরিপূর্ণ কোরআন হেফজ বিভাগে অংশগ্রহণকারীগণ এ বছর তেলাওয়াত ও তারতীল বিভাগে অংশগ্রহণর করার সুযোগ পাবে।
পবিত্র রমজান মাসে এক অনুষ্ঠানে এ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। এতে ইরান ও সিরীয় কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
(সাইয়্যেদ জাওয়াদ তাবাতাবায়ী, আন্তর্জাতিক বিভাগ)