আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: নাজাফ শহরের মেয়র আদনান জারফী বলেন: নিরাপত্তা বাহিনী’র আপ্রাণ চেষ্টার ফলে ইরাকের বিভিন্ন শহরসহ বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত আহলে বাইত (আ.)-এর ভক্তদের নিরাপত্তা জোরদার হয়েছে। তারা কোনরূপ দূর্ঘটনা ছাড়াই আযাদারীর অনুষ্ঠানসহ শবে ক্বদরের বিশেষ আমলও আঞ্জাম দিয়েছেন।
জনাব আদনান যারফী বলেন: হযরত আলী (আ.)-এর যায়ের (যেয়ারতকারীরা) সুস্থ অবস্থায় কোনরূপ দূর্ঘটনা ও হামলার শিকার হওয়া ছাড়াই তাদের স্ব স্ব গন্তব্যে প্রত্যাবর্তন করতে পেরেছে।#