আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত উক্ত বিবৃতি নিম্নরূপ:
বিসমিল্লাহির রহমানির রহিম
হক ও হকিকতের শত্রুদের শয়তানী হাত এবার অবমাননাকর এক সিরিয়ালের রূপে মুসলিম উম্মাহ’র ঐক্যের প্রতি প্রসারিত হয়েছে।
‘মুয়াবিয়া ওয়াল হাসান ওয়াল হুসাইন’ সিরিয়ালের কর্মকর্তারা ইমাম হাসান (আ.) ও ইমাম হুসাইন (আ.) এর মহান মর্যাদার প্রতি অবমাননা করে মুয়াবিয়া ও ইয়াযিদকে পবিত্র করার প্রয়াসে ইতিহাসের নিশ্চিত সত্য বিষয়কে পাল্টিয়ে দিয়েছে। তাদের এ পদক্ষেপে মুসলিম বিশ্ব -শিয়া ও সুন্নি বিশ্ব- আজ ক্ষুব্ধ।
যেভাবে আমরা এ অবধি দেখেছি যে, মুসলিম বিশ্বের মহান ব্যক্তিত্বরা এ বিষয়ে নিরব থাকেননি। তারা প্রতিবাদের ঝড় তুলেছেন এবং কিছু কিছু চ্যানেল হতে অবমাননাকর এ সিরিয়াল প্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন।
দুঃখজনকভাবে এ কথা স্বীকার করতে হচ্ছে যে, যারা মহানবী (স.)-এর আহলে বাইত (আ.) ও তাঁর সাহাবীদের মাঝে বন্ধুত্ব ও সুসম্পর্ক স্থাপনের নামে এ ধরণের অবমাননাকর সিরিয়াল প্রচারের পদক্ষেপ নিয়েছে, তারা মুসলিম উম্মাহ’র ঐক্যে আঘাত হেনেছে, বিভেদ সৃষ্টি করেছে, ফেতনার আগুন প্রজ্বলিত করেছে। আর এক্ষেত্রে মুসলিম দেশসমূহের উপর কর্তৃত্ব ও উপনিবেশকারী দেশসমূহ এবং মহান আল্লাহ ও তাঁর রাসুল (স.) এর শত্রুদেরকে সাহায্য করা বৈ কোন ফলাফল তাদের (উক্ত সিরিয়াল প্রচারকারীদের) হস্তগত হবে না। আর এ মূর্খতাপূর্ণ কর্মের ফলস্বরূপ তারা পৃথিবীতে মুসলিম উম্মাহার মাঝে ফাঁটল সৃষ্টি করবে এবং পরকালে ঐশী আযাব তাদের নসিবে জুটবে।
মুসলিম উম্মাহ বিশেষভাবে সিনে শিল্পীরা উক্ত অবমাননাকর ও বিভ্রান্তিপূর্ণ পদক্ষেপের জবাব দিতে –যারা এ সিরিয়াল নির্মাণের মাধ্যমে (ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে) ইসলামের শত্রুদের হাতের পুতুলে পরিণত হয়েছে এবং শত্রুদের মাথায় তেল দিচ্ছে- পরস্পরের হাতে হাত দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে যাতে মুসলিম বিশ্বকে শত্রুদের এহেন ষড়যন্ত্র সম্পর্কে অবগত করতে পারে।
আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও ছাত্রগণ মহানবী (স.) ও তাঁর আহলে বাইত (আ.) এর উপর নিজেদের ভালবাসা ব্যক্ত করে অন্যান্য মুসলমানের ন্যায় এ অবমাননাকর পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। পাশাপাশি উক্ত অবমাননাকর সিরিয়ালের নির্মাতা ও সম্প্রচারকগণকে মহান আল্লাহর ক্রোধ হতে সতর্ক করে দেয়, মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন: ((و مکروا و مکر الله والله خیر الماکرین)) #