আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: এ লেখক সৌদি দৈনিক ‘আল-মাদিনা’তে এক প্রবন্ধ প্রকাশ পূর্বক ঘোষণা করেছে যে, যারা জান্নাতুল বাক্বী কবরস্থান সংস্কার করতে চায়, তারা তাদের উদ্দেশ্য ও নিজেদের তত্পরতার খরচাদি অন্যান্য দেশ হতে সংগ্রহ করে থাকে।
তিনি উক্ত প্রবন্ধে শিয়াদের উপর আক্রমনাত্মক ভাষায় দাবী করেন : যে সকল নারী ও পুরুষ জান্নাতুল বাক্বীতে যেয়ারাতের জন্য যায়, তারা নারী-পুরুষের মিশ্রনের কারণে হারাম কর্মে লিপ্ত হয়!
সৌদি এ লেখক যে সকল শিয়ারা জান্নাতুল বাক্বী কবরস্থানের সংস্কারের দাবী জানিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও শাস্তি প্রদানের জন্য সৌদি কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, জান্নাতুল বাক্বী কবরস্থানটি মদিনায় অবস্থিত। এতে মহানবী (স.) এর বেশ কয়েকজন সাহাবীসহ তাঁর বংশধরের ৪ জন ইমাম (ইমাম হাসান (আ.), ইমাম যয়নুল আবেদিন (আ.), ইমাম মুহাম্মাদ বাকের (আ.) ও ইমাম মুহাম্মাদ সাদিক (আ.) সমাধিস্থ আছেন। উগ্র ওয়াহাবীরা মহানবী (স.) এর বংশধরদের প্রতি শত্রুতা পোষণের ধারাবাহিকতায় মহান এ ইমামগণের মাজার ধ্বংস করার উদ্দেশ্যে জান্নাতুল বাক্বী কবরস্থানের সকল কবরকে মাটির সাথে মিশিয়ে দেয়। আর এরই ধারাবাহিকতায় সর্বদা উগ্র ওয়াহাবীরা শিয়াদের উপর চাপ সৃষ্টি করে আসছে যাতে শিয়ারা তাদের ইমামগণের মাজার সংস্কারের ব্যাপারে কোন দাবী না তুলতে পারে এবং তাদের এ জঘন্য কর্ম বিশ্ববাসীর সম্মুখে প্রকাশিত না হয়।#