১৯ সেপ্টেম্বর ২০১১ - ১৯:৩০

কিছুক্ষণ পূর্বে সংবাদ চ্যানেলসমূহ ঘোষণা করেছে যে, বোরহান উদ্দীন রব্বানী কাবুলে এক বিস্ফোরণে নিহত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘বোরহান উদ্দীন রব্বানী’ আফগানিস্তানের সন্ধি প্রতিষ্ঠা বিষয়ক উচ্চতর পরিষদের প্রধান কিছুক্ষণ পূর্বে কাবুলে অবস্থিত তার বাসভবনে একটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন।

উক্ত বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী’র সদস্যরা বোরহান উদ্দীনের বাসভবন ঘেরাও করে রেখেছে।

এ প্রতিবেদনের ভিত্তিতে বোরহান উদ্দীন রব্বানী’র বাড়ী যে অঞ্চলে অবস্থিত উক্ত অঞ্চল কিছুদিন পূর্বেও তালেবানদের হামলার শিকার হয়েছিল।

বলাবাহুল্য, তিনি চলতি সপ্তাহের শুরুতে তেহরানে অনুষ্ঠিত ‘ইসলামি জাগরণ’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন।#