আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সংবাদ সূত্রসমূহের বরাত দিয়ে জানা গেছে যে, পবিত্র কারবালা শহরে ৪টা ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হতাহত হয়েছে।
প্রাপ্ত সর্বশেষ খবরের ভিত্তিতে জানা গেছে যে, এ পর্যন্ত ১২ ব্যক্তির শহীদ হয়েছে। কিন্তু এ হামলাসমূহে হতাহত ব্যক্তিদের সঠিক সংখ্যা সম্পর্কে কোন তথ্য এখনো পাওয়া যায়নি। যেহেতু উক্ত হামলাসমূহ জনবহুল একটি স্থানে ঘটানো হয়েছে সেহেতু ধারণা করা হচ্ছে যে, নিহতদের সংখ্যা বৃদ্ধি পারে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স কারবালা শহরে দু’টি বিস্ফোরণের খবর দিলেও আল-জাজিরা ৪টি বিস্ফোরণের কথা ঘোষণা করেছে। এ কারণে হতাহতদের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিতভাবে এখনো কোন তথ্য জানা যায়নি।
প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, কারবালা শহরের পাসপোর্ট অফিসের সামনে রাখা একটি গাড়ী বিস্ফোরণের ফলে অপর বিস্ফোরণগুলো ঘটে।
হাসাপাতাল ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে যে, এ ঘটনায় ৫২ জন হতাহত হয়েছে।
উল্লেখ্য, উক্ত বিস্ফোরণসমূহের কারণে আশেপাশের কয়েকটি বাড়ী ও পাশে পার্করত কয়েকটি গাড়ীতে আগুন লেগে যায়। বর্তমানে বিস্ফোরণের স্থান পুলিশ বাহিনী ঘেরাও করে রেখেছে এবং এ্যাম্বুলেন্স ও পুলিশ সদস্য ব্যতীত সকলকে উক্ত স্থানে প্রবেশ করতে বাধা দেয়া হচ্ছে।#