৩০ সেপ্টেম্বর ২০১১ - ২০:৩০

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রাণালয় সন্ত্রাসী বাহিনী আল কায়েদা’র নেতা নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা রিপোর্ট : ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল ঘোষণা করেছে যে, আল কায়দার অন্যতম শীর্ষ নেতা আনওয়ার আল-আওলাকী ইয়েমেনে নিহত হয়েছেন। মার্কিন নাগরিক আনওয়ার আওলাকী বিমান হতে তাকে বহনকারী গাড়ীকে উদ্দেশ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন। এ হামলায় তার সাথে থাকা আল কায়দা বাহিনী’র বেশ কয়েকজন সদস্যও নিহত হয়েছে।

আওলাকী যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সময়ে এদেশের একটি মসজিদে জুমার খতীবের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞদের ঘোষণা অনুযায়ী তিনি ছিলেন ইয়েমেনের বিন লাদেন। তিনি ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতির ক্ষেত্রে একটি অজুহাত হিসেবে বিবেচিত হতেন।#