২ অক্টোবর ২০১১ - ২০:৩০

হত্যা, অপহরণ, শিয়াদের উপর হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এক দুধুর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার তথ্য দিয়েছে কারবালা শহরের পুলিশের মুখপাত্র।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কারবালা পুলিশের মুখপাত্র ‘আলা আল-গানেমী’ এ সংবাদ প্রকাশ করে বলেন : ইতিপূর্বে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীর মৃত্যুদণ্ডের রায় কারবালার অপরাধ দমন আদালত কর্তৃক প্রদান করা হয়েছে।

এদিকে বাগদাদ পুলিশের মুখপাত্র বাগদাদের পূর্ব অঞ্চলের ‘আল-তাজী’ এলাকা থেকে একটি অস্ত্র তৈরীর গোপন কারখানা উদ্ঘাটনের তথ্য দিয়েছে।

জনাব কাসেম আতা আল-মুসাভী বলেন : যদিও উক্ত অস্ত্র তৈরীর কারখানাটি বাইরের থেকে একটি ব্যবসায়িক কর্মশালা বলে মনে হত কিন্তু সেখানে সাইলেন্সারধারী অস্ত্র তৈরী করা হত।

তিনি আরো বলেন : ইরাকের বিভিন্ন শহরে পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত শত শত অস্ত্র এ গোপন আস্তানা হতে উদ্ধার করা হয়েছে।

বলাবাহুল্য, ইরাকের সংবাদ সূত্রসমূহ বিগত মাসগুলোতে ঘোষণা করেছিল যে, ইরাকের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য সৌদি আরব হতে বিপুল পরিমাণে অস্ত্র অবৈধভাবে ইরাকে প্রবেশ করিয়েছে সন্ত্রাসীরা।#