আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বিশিষ্ট মারজায়ে তাক্বলিদ আয়াতুল্লাহ আল উজমা আলাভী গোরগানী কর্তৃক প্রদত্ত বাণী নিম্নরূপ :
بسمه تعالی
قال الله تعالي : «و ما تنقم منا الا ان امنا بآیات ربنا لما جائتنا ربنا افرغ علينا صبرا و توفنا مسلمين».
(“বস্তুতঃ আমাদের সাথে তোমার শত্রুতা তো এ কারণেই যে, আমরা ঈমান এনেছি আমাদের পরওয়ারদেগারের নিদর্শনসমূহের প্রতি যখন তা আমাদের নিকট পৌঁছেছে। হে আমাদের পরওয়ারদেগার আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দান কর”।) (সূরা আল-আ’রাফ : ১২৬)
তাকফিরী (যারা অন্যদের কাফের বলে জ্ঞান করে) দল কর্তৃক কোয়েটা শহরের পার্শ্ববর্তী অঞ্চলসমূহে পাকিস্তানের সাধারণ জনগণ হত্যার ঘটনায় আমি এবং সকল স্বাধীন মানুষ মর্মাহত।
শহীদরা ছিলেন এমন ব্যক্তিরা যাদের একমাত্র অপরাধ ছিল শিয়া মাযহাবের অনুসারী হওয়া। এ ঘটনা হতে স্পষ্ট হয় যে, এ অঞ্চলে গ্রুপ বি তাদের উদ্দেশ্যে হাসিলের জন্য সহিংসতার মাধ্যমে অগ্রসর হচ্ছে।
আমি এ বৃহৎ মুসিবতকে ইমামে যামানা (আ. ফা.) এর দরবারে, অতঃপর ওলামা, মারজাগণ ও ইসলামি বিপ্লবের মহান রাহবার, শহীদদের পরিবার পরিজন এবং পাকিস্তানের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানাচ্ছি, যাতে এ ধরণের বর্বর ঘটনার সাক্ষি আমাদের আর না হতে হয়।
মুহাম্মাদ আলাভী গোরগানী, ১৩ই মেহর, ১৩৯০ (৫ই অক্টোবর, ২০১১)
বলাবাহুল্য, গত ৪ঠা অক্টোবর কোয়েটা শহর হতে হাজার গাঞ্জী অঞ্চলের উদ্দেশ্যে যাওয়া একটি বাস ‘আখতার আবাদ’ নামক স্থানে পৌঁছালে সন্ত্রাসীদের হামলার শিকার হয়। ঐ বাসটিতে মোট ২০ জন যাত্রী ছিল। সশস্ত্র হামলাকারীরা বাসের সকল যাত্রীকে নামিয়ে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেয়। অতঃপর তাদের উপর ব্রাশ ফায়ার করে। মর্মান্তিক এ হামলায় ১৪ ব্যক্তি শাহাদত বরণ করে এবং অপর ৬ জন আহত হয়।
গত মঙ্গলবারও (২০শে সেপ্টেম্বর) পাকিস্তানি অপর একটি বাসে সন্ত্রাসীরা হামলা চালায়। উক্ত বাসের যাত্রীরা ইরানের মাশহাদ শহরে অবস্থিত অষ্টম ইমাম হযরত আলী ইবনে মুসা আর-রেজা (আ.) এর মাযার যেয়ারতের উদ্দেশ্যে আসছিল। ঐ হামলায় ৩০ জন শিয়া শাহাদত বরণ করে। সাম্প্রদায়িক এ হামলাসমূহে কোয়েটাসহ পাকিস্তানের অন্যান্য এলাকার লোকজনক ক্ষুব্ধ বলে প্রতিবেদনে বলা হয়েছে।#