আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : দূর্ভিক্ষগ্রস্থ ও বিপর্যয়ের শিকার সুমালিয়ার দক্ষিন অঞ্চলে মার্কিন ড্রোন (পাইলট বিহীন বিমান) হামলায় ১৫ জন বেসামরিক লোক নিহত এবং উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছে।
সুমালিয়ার দক্ষিন অঞ্চলে অবস্থিত আফামাদু অঞ্চলের বিলিস কুনানী শহরে মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ১৫ ব্যক্তি নিহত এবং অপর ৪৩ জন আহত হয়েছে।
গত শুক্রবার (১৪ই অক্টোবর) উক্ত অঞ্চলে একই ধরনের হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়।
এ প্রতিবেদনের বলা হয়েছে যে, সুমালিয়া হচ্ছে ষষ্ঠ দেশ যারা পাইলট বিহীন ও দূর নিয়ন্ত্রিত মার্কিন বিমান হামলার শিকার হচ্ছে।
এমতাবস্থায় মার্কিন সামরিক বাহিনী কর্তৃক এ হামলা চালানো হচ্ছে যখন সুমালিয়ায় খরা ও দূর্ভিক্ষ চলছে এবং এদেশে বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তীব্রভাবে দেখা দিয়েছে। ইতিমধ্যে বিগত মাসগুলোতে হাজার হাজার শিশু উক্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
উল্লেখ্য, সুমালিয়া ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, লিবিয়া, ইরাক ও ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পাইলট বিহীন এ সকল বিমান হতে হামলা অব্যাহত রয়েছে।
বলাবাহুল্য, ১৯৯১ সালে এদেশের সামরিক বাহিনী কর্তৃক এদেশের স্বৈরাচারী নেতা যিয়াদ বারাহ’র পতনের পর হতে দেশটির জনগণ কোন কেন্দ্রীয় ও কার্যকরী সরকার গঠন করতে পারেনি।#