১৫ অক্টোবর ২০১১ - ২০:৩০

হল্যান্ডে খ্রিষ্টান ধর্মের প্রটেস্ট্যান্ট মতাবলম্বি একটি গীর্জার কর্তৃপক্ষের সাথে মুসলমানরা আলোচনা সাপেক্ষে একটি গীর্জা ও এর পাদ্রীর বাড়ী বিক্রয় নিশ্চিত করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : যদিও জার্মান সীমান্তবর্তী এ শহরটিতে খ্রিষ্টানদের সংখ্যা অধিক তা সত্ত্বেও ঐ গীর্জা ও এর পাদ্রীর বাড়ী ক্রয়ের জন্য একটি মুসলিম প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করায় এ বিষয়ে প্রয়োজনীয় সংলাপ হয়েছে এবং উক্ত গীর্জাকে একটি মসজিদে রূপান্তরিত করা সম্ভব হয়েছে।

ভ্যান হেত নোরদিন এ সম্পর্কে লিখেছে : নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এ অঞ্চলের মুসলমানরা মসজিদের অধিকারী হল।

বলাবাহুল্য, ইউরোপের বিভিন্ন অঞ্চল ও শহরে ইসলাম ধর্মের বিস্তার এবং জনগণের চাহিদা পূরণ করতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া গীর্জাসমূহের বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিও এক্ষেত্রে কার্যকরী ভূমিকা রেখেছে।

প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে বলা যায় যে, অদূর ভবিষ্যতে ইউরোপে মুসলমানরা সংখ্যা গরিষ্টতা লাভ করবে।#