১৫ অক্টোবর ২০১১ - ২০:৩০

জাজিরাতুল আরবে আল কায়েদা জঙ্গী নেটওয়ার্কের প্রচার বিভাগের প্রধান, মিশরীয় নাগরিক ‘আল-মিসরী ইবরাহিম আল-বানা’ গত বৃহস্পতিবার রাতে ইয়েমেনের আল কায়েদা ঘাঁটিকে লক্ষ্য করে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আল কায়েদা জঙ্গী দলের স্থানীয় এক নেতা ফ্রান্স প্রেসকে জানিয়েছে যে, ইয়েমেনের উত্তর পূর্ব অঞ্চলীয় প্রদেশে শাবুতের অন্তর্ভূক্ত আযান শহরে গত বৃহস্পতিবার রাতে মার্কিন বিমান বাহিনী’র হামলায় আল কায়েদা বাহিনী’র ৭ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে।

আল কায়েদা বাহিনী’র ইয়েমেনি এ নেতা আরো জানিয়েছে : আযান শহরে অবস্থিত আল কায়েদার ঘাঁটিকে লক্ষ্য করে মার্কিন বিমান বাহিনী’র তিনটি বিমান হতে চালানো হামলায় আল কায়েদা বাহিনী’র ৭ জন সদস্য নিহত হয়। যাদের মধ্যে মিশরের নাগরিক ও জাজিরাতুল আরাব অঞ্চলে আল কায়েদা বাহিনী’র প্রচার বিভাগের প্রধান আল-মিসরি ইবরাহিম আল-বানাও রয়েছেন। এছাড়া বেশ জঙ্গী উক্ত হামলায় আহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।#