আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইয়েমেনের স্বৈরচারী সরকারের প্রধান আলী আব্দুল্লাহ সালেহে’র বাহিনী গতকাল (১৮ই অক্টোবর) এদেশের রাজধানী সানয়া’র ‘এলকা’ অঞ্চলে বিক্ষোভরত হাজার হাজার বিক্ষোভকারীর উপর গুলি চালায়, এ হামলায় ৭ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে যে, স্বৈরাচারী বাহিনী’র এ হামলায় ৫৯ জন আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।
অপরদিকে ইয়েমেনে শান্তিপূর্ণ জাতীয় গণবিপ্লব পরিষদের অন্যতম নেতা ‘সাখরা আল-ওয়াজিহ’ জানিয়েছেন যে, স্বৈরাচারী বাহিনী ‘এলকা’ অঞ্চল হতে ৪ জন নারীসহ বেশ কয়েকজন আহত বিক্ষোভকারীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।#