আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিপাহে সাহাবার জঙ্গিরা ‘লিমাকিত’ অঞ্চলের একটি চেম্বারে হামলা চালায়, উক্ত চেম্বারে রোগীদের সেবাদানে ব্যস্ত ড. হাকিম মুহাম্মাদ হানিফ এবং তার পুত্রকে কামার হানিফ এ হামলায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আহত পিতা ও পুত্রের অবস্থার উন্নতি হয়েছে এবং তারা চিকিত্সা সেবা গ্রহণের পর হাসপাতাল হতে বাড়ীতে ফিরে এসেছেন।
এ হামলার দুই ঘন্টা পর করাচীর ‘উত্তর নাযিম আবাদ’ এলাকায় ইমরান আব্বাস (২২) নামক এক শিয়া যুবক সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে শাহদত বরণ করেছে।
উল্লেখ্য, গতকাল সিপাহে সাহাবা’র ঐ সক্রিয় জঙ্গীদের উপর হামলা ও হত্যার পর করাচী’র বিভিন্ন অঞ্চলের শিয়ারা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছে। এ সব অঞ্চলের শিয়ারা ধারণা করছিল যে, সিপাহে সাহাবা তাদেরকে এ হামলার সাথে জড়িত বলে অভিযুক্ত করবে এবং তাদের উপর প্রতিশোধ পরায়ন হামলার চালাতে পারে, এরই ভিত্তিতে তারা ব্যাপক উদ্বিগ্নতার মধ্যে রয়েছে।#