২১ অক্টোবর ২০১১ - ২০:৩০

সশস্ত্র বিপ্লবীদের কর্তৃক গ্রেপ্তারের পর এবং মৃত্যুর পূর্বমুহূর্তে যে কথাগুলো গাদ্দাফী বলেছেন তার মাধ্যমে স্পষ্ট হয় যে, শেষের দিকে তার অবস্থা কিরূপ ছিল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লিবিয়ার সাবেক স্বৈরচারী শাসক গত বৃহস্পতিবার দীর্ঘ ৪ দশকের অধিক সময় যাবত লিবিয়ার উপর শাসন চালানোর পর, কমপক্ষে ৭ মাস সশস্ত্র সংঘর্ষ ও এদেশের হাজার লোকের প্রাণহানীর পর অবশেষে এ এদেশের বিপ্লবীদের হাতে গ্রেপ্তার ও নিহত হয়েছেন।

সশস্ত্র বিপ্লবীদের হাতে গ্রেপ্তারের পর গাদ্দাফী নিহত হন নাকি গ্রেপ্তারের পূর্বে সৃষ্ট সংঘর্ষে গুরুতর জখম হয়ে তিনি নিহত হয়েছেন -এ বিষয়ে বিভিন্ন সংবাদ সূত্র বিভিন্ন প্রতিবেদন প্রদান করেছে। কিছু কিছু আন্তর্জাতিক সংস্থাও এ বিষয়ে সত্যতা উদ্ঘাটনের জন্য তদন্তের আহবান জানিয়েছে।

সৌদি আরবে প্রকাশিত দৈনিক ‘আল-রিয়াদ’ এ ব্যাপারে দাবী করেছে যে, গাদ্দাফী বিপ্লবীদের হাতে গ্রেপ্তার হওয়ার পর এ বাক্যগুলো বলেছিল : ‘দয়া কর... দয়া কর... তোমরা কি দয়ার অর্থ জানো না?’

কিন্তু কুয়েতে প্রকাশিত দৈনিক আল-রায় একই অর্থে কিন্তু অন্য শব্দের মাধ্যমে বর্ণনা করে লিখেছে : কর্নেল গাদ্দাফী কিভাবে নিহত হয়েছেন এ বিষয়ে মতদ্বৈততা রয়েছে, জাতিসংঘ এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠনের দাবী জানিয়েছে। নিহত হওয়ার পূর্বে গৃহীত যে ভিডিওটি প্রকাশিত হয়েছে তাতে স্পষ্ট হয় যে, গাদ্দাফী গ্রেপ্তার পর এ বাক্যগুলো বলেছিল : ‘হারাম... হারাম... তোমরা বোঝ না হারাম কি জিনিস? (তোমরা কি হালাল ও হারাম বোঝ না)

আল-রা’য় আরো লিখেছে যে, যদিও বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, গাদ্দাফীকে গ্রেপ্তারের পর তিনি পেটে গুলিবিদ্ধ হয়েছেন। কিন্তু এনটিসি ঘোষণা করেছে যে, এ ক্ষত তাকে গ্রেপ্তারের পূর্বে সৃষ্ট সংঘর্ষের সময় তার শরীরে সৃষ্টি হয়েছে।#